Tuesday, February 9, 2016

ভাষার চচ্চরি



ভাসা ভাসা ভাষা শিক্ষার একটা বিপদ আছে ৷ ভাষার চচ্চরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ৷

ওড়িশার সম্বলপুরের হাইওয়েতে একটা ছোট্ট হোটেলে ভীষণরকম খিদে নিয়ে ঢুকেছি , এক্কেবারে যাকে পাব ,তাকে খাব মোডে ৷

ভাইনা

- কহন্তু

খাইবাকু কনোঁ কনোঁ মিলিব?

-শুধু মাখন ঝোল অছি আউ সঙ্গর রুটি অছি , ভাতো অছি

( মাখন ঝোল , অাহ্হা , এমন খিদের সময় মাখনের বন্যা )
গোট্টে প্লেট মাখন ঝোল রুটি দিয়ন্তু

আমার সাথের ওড়িয়া ড্রাইভার কে জিজ্ঞেস করায় সেও মাখনলাল কেই ভোট প্রদান করল ৷

নিমেষের মধ্যে রুটি আর কুমড়োর ঘ‍্যাট দিয়ে চলে গেল ৷

এটা কি ভাই ?
- মাখন ঝোল

মাখন কই ?
- ব্যাটা কুমড়োর দিকে আঙুল দেখিয়ে বলল, "এই তো মাখন "

মিনিট দশেক কথা কাটাকাটির পর জানা গেল ওড়িশার এই প্রান্তে কুমড়ো কেই মাখন বলে !

( কোথায় মাখন , আর কোথায় কুমড়ো !! যার নামের শুরুতেই ' কু ')

পরের গল্পটা আমার বন্ধুর কাছে শোনা , ওর এক অবাঙালি সহকর্মী একদিন বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল

" ক্যায়া তুম বাঙ্গালি লোগ্ সব্জি বব্জি লেকে গানা গাতে হো "

- কৌনসা গানা ? সব্জি লেকে !! অ্যায়সা কোই গানা মুঝে নেহি পতা ৷

কিঁউ তুম ভি তো গা'তে হো

আরে ভাই কৌনসা ?


আরে ওহি " গোবি লে যাও , আলু গোবি লে যাও"


("গভীরে যাও, আরও গভীরে যাও...... ")

- অভিষেক বোস

2 comments:

  1. যো ভাসা ভাসা বাত নহী সমঝেগা, উসকো বোলনা,

    "গোবি লে যাও "!

    ReplyDelete