Wednesday, February 10, 2016

অবাক WiFi


[ Smart phone হাতে এক Dude এর প্রবেশ, কানের মধ্যে -গোঁজা earphone , Spike করা চুল, Cool চেহারা ]
Dude 👤 : নাঃ ‒ একটু WiFi না পেলে আর চলছে না । সেই সকাল থেকে scroll করছি , এখন‌ 200MB Data বাকী । 2G তে মগজের ঘিলু শুকিয়ে উঠল । কিন্তু WiFi চাই কার কাছে ? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সবাই Facebook দেখছে , ডাকলে Password দেয় না, পথেও ত লোকজন দেখছিনে।‒ ঐ একজন আসছে ! ওকেই জিজ্ঞেস করা যাক ।
[ Apple হাতে এক ব্যক্তির প্রবেশ ]
Dude 👤 : Hey! একটু WiFi কোথায় বলতে পারেন ?
I Phone user 👤 : HiFi ? HiFi এখন কোথায় পাবেন। ITune শোনাতে পারি‒,
Dude 👤 : না না, আমি তা বলিনি‒
Apple User :না, আপনি বলেননি, কিন্তু HiFi চাচ্ছিলেন কিনা, তা ত আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম‒
Dude 👤 : না হে আমি HiFi চাচ্ছিনে‒
Iphone User 👤 : চাচ্ছেন না ত 'কোথায় পাব' 'কোথায় পাব' কচ্ছেন কেন ? খামকা এরকম করবার মানে কি ?
Dude 👤 : আপনি ভুল বুঝেছেন‒ আমি WiFi চাচ্ছিলাম‒
Iphone 👤 : Wife আয় চাচ্ছেন তো 'Wife' কে বললেই হয়
[লাঠি হাতে, চটি পায়ে Chinese Phone হাতে এক বৃদ্ধের প্রবেশ ]
Chinese phone user 👥 : কে ও ? গোপ্‌‌লা নাকি ?
Dude 👤 : Nope, আমি South এর লোক‒ একটু WiFi খোঁজ কচ্ছিলুম‒
Chinese phone user 👥 : বল কিহে ? South ছেড়ে বেলঘরিয়া এয়েছ WiFi খোঁজ করতে ? ‒ হাঃ, হাঃ, হাঃ । তা, যাই বল বাপু, অমন Network কিন্তু কোথাও পাবে না । খাসা Speed, তোফা Network , চমৎ‌কা-র-র download speed।
Dude 👤 : Yep, সেই সকাল থেকে scroll করতে করতে Data Balance শেষ হয়ে গেছে ।
Chinese Phone user 👥 : তা ত হবেই । ভালো Network যদি হয়, তা দেখলে scroll করতে ইচ্ছে করে, Profile দেখলেই Album খুলতে হয় , ভাবতে গেলে Data লাগে । বলি Shopping Mall এর WiFi পেয়েছো কোনোদিন ?
Dude 👤 : আজ্ঞে না, তা পাইনি
Chinese phone user 👥 : পাওনি ? অ্যাঃ ! Shopping Mall হচ্ছে আমার মামাবাড়ি‒ আদত Free network এর জায়গা । সেখানকার যে Data speed , সে কি বলব তোমায় ? কত Data consume করলাম‒ Playstore , YouTube , Torrent , Skype ‒না কিন্তু মামাবাড়ির যে Data speed, অমনটি আর কোথাও খেলাম না । ঠিক যেন 50Mbps, ঠিক যেন 4G Network !
Dude : তা মশাই আপনার Network আপনি মাথায় করে রাখুন‒ আপাতত এখন এই scrolling এর সময়, যা হয় একটু WiFi হলেই চলবে‒
Chinese Phone user 👥 : তাহলে বাপু তোমার South এ বসে Online হলেই ত পারতে ? Local train এ বসে আসবার দরকার কি ছিল ? 'যা হয় একটা হলেই হল' ও আবার কি রকম কথা ? আর অমন তচ্ছিল্য করে বলবারই বা দরকার কি ? আমাদের Mall পছন্দ না হয়, যেও না- বাস্‌‌ । গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি ? আমি ওরকম ভালোবাসিনে । হ্যাঁ ।
[ রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান ]
[ পাশের এক বাড়ির জানলা খুলিয়া Micromax হাতে আর এক বৃদ্ধের হসিমুখ বাহির করণ ]
Micromax user 👤 : কি হে ? এত তর্কাতর্কি কিসের ?
Dude 👤 : আজ্ঞে না, তর্ক নয় । আমি WiFi চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না- কেবলই সাত পাঁচ গপ্‌‌প করতে লেগেছেন । তাই বলতে গেলুম ত রেগে মেগে অস্থির !
Micromax User 👤 : আরে দূর দূর ! তুমিও যেমন ! জিজ্ঞেস করবার আর লোক পাওনি ? ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি ? ওর যে দাদা আছে, Lava Irish use করে, সেটা ত একটা গাধা । ও মুখ্যুটা কি বললে তোমায় ?
Dude 👤 : কি জানি মশাই- WiFi র কথা বলতেই Playstore , YouTube , Torrent , Skype , ব'লে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে
‌Micromax User 👤 : হুঁঃ ‒ ভাবলে খুব বাহাদুরি করেছি । তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে । ভারি ত ফর্দ করেছেন । আমি লিখে দিতে পারি, ও যদি পাঁচটা App বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব ।
Dude : You bet কিন্তু আমি বলছিলুম কি একটু WiFi
‒Micromax User 👤 : কি বলছ ? বিশ্বাস হচ্ছে না ? আচ্ছা শুনে যাও । Whatsapp, LinkedIn, Viber, Booble, Pixlr, Instagram, Candy Crush saga? কটা বললাম? গোনোনি বুঝি ?
Dude 👤 : না Boss, গুনিনি‒ আমার আর Online থেকে কাজ নেই‒, বাড়ি ফিরে Status update করব........
"সুকুমার রায় এর অবাক জলপান এর ছায়া অবলম্বনে "
- অভিষেক বোস

No comments:

Post a Comment