যা ভেবেছিলাম তাই, কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও সাংঘাতিক
- কি ডাক্তার বাবু
আপনার সাথে কেউ আছে
- না, নেই ।
সেটাই স্বাভাবিক, শুনুন ডাক্তারি পরিভাষায় একে বলে “Swiss Illness "
- Swiss Illness! কি মিষ্টি নাম!
হুমম, আসলে ঠিক অসুখ তো নয়, এটা হল গিয়ে সুখ
-তা বটে ।
প্রথম কবে টের পেলেন?
- সাল, তারিখ তো মনে নেই, তবে স্কুল শেষ হবার পর , সরস্বতী পুজোর দিন
আচ্ছা, নেক্সট অ্যাটাক্?
- পুরনো শহর ছেড়ে আসার পর
আজ কি হয়েছিল?
- তেমন কিছু নয়, নিজের বাড়িতে ব্যালকনিতে বসে ছিলাম, অফিস থেকে একটা কল এল "কবে অফিস জয়েন করছি" জানতে চেয়ে ।বুকের কাছে কেমন চিনচিন করে উঠল, পুজোর ছুটি শেষ হবার আগের দিনটা মনে পড়ে গেল ।
সাংঘাতিক, আপনি পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন আর রাতের বেলা এই গানটা নিয়ম করে শুনবেন ।
-কোন গান?
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের
'বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মা গো আমার শোলোক বলা কাজলা দিদি কই? '
'বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মা গো আমার শোলোক বলা কাজলা দিদি কই? '
- অনেকটা ভালো ফিল করছি। বলছিলাম যে রোগটার কোনো সহজ নাম আছে কি? Swiss Illness! ইয়ে মানে ফেসবুকে স্টেটাস আপলোডের ব্যপারটা আছে তো
ওহ্, আচ্ছা । লিখবেন "Feeling Nostalgic"
- অভিষেক বোস