এক :
আবার কবে আসবি?
- পরের বছর
দেখিস, যদি ডিসেম্বরে আসতে পারিস
আর ছুটি নেই, আবার আসছে পুজোয় । আমি এবার বেরোয় মা, এয়ারপোর্ট পৌছাতে দেরি হয়ে যাবে ।
ভালো থাকিস । দুগ্গা দুগ্গা ।
দুই :
আজকে মা এর বিসর্জনের দিন তোর আনন্দ হচ্ছে?
-হবে না ! সেই যে ভোটের দিন তুলে নিয়ে গেল, আজ দাদার সাথে দেখা হবে ।তাড়াতাড়ি চল ছোটকা, জেলখানা পৌছাতে আধ ঘণ্টা লাগবে, দেরি করে ফেললে দশ মিনিটও কথা বলা যাবে না ।
তিন :
আজ একবার দেখতে যাবে না ছেলেটাকে? গোটা পুজোটা তো একা একা হাসপাতালে কাটালো!!
-মন খারাপ কোরো না, ওর চিকিৎসা চলছে, ডাক্তার বলেছে এখন আমাদের দেখলে ও আবার বেপরোয়া হয়ে যাবে, শুধু ভেবো এই নেশা কাটিয়ে পরের বছর যেন সুস্থ হয়ে পুজো কাটাতে পারে ।
চার :
কি রে মেয়ে এত রান্না বান্না!
-আজ যে বাবা ফিরে আসছে ।
তোর বাবা তো ফি বছর মন্ডপ সাজাতে শহরে চলে যায়, এতদিনে মানিয়ে নিতে পারিসনি?
-মানিয়ে তো নিয়েছি, তাই তো বসে থাকি কবে পুজো শেষ হবে, কবে বাবা ফিরবে !!
শুভ বিজয়া
অভিষেক বোস