![]() |
"My 50th Blog submission dedicated to one of my Favorite Author "
|
"My 50th Blog submission dedicated to one of my Favorite Author "
ফেরার সময় আমার পাশে যে সহযাত্রীটি এসে বসলেন তিনি একজন নামজাদা ব্যাবসায়ী , টেক্ অফ করার আগে তিনি হাজার খানেক ফোন কল করলেন , আর ফোনের উল্টো প্রান্তের লোকেদের প্রচুর বকা ঝকা করলেন ৷ এরপরে একটা ম্যাগাজিন তুললেন ,ছবি গুলোর উপর চোখ বোলালেন তারপর রেখে দিলেন ৷ এরপরে আমি কি করি জিজ্ঞেস করায় নির্লিপ্ত ভাবে উত্তর দিলাম 'চাকরী' , ভদ্রলোক একটু নিরাশ হলেন, কথাবার্তা না এগোনর ইঙ্গিত, তবু দমে না গিয়ে আবার বললেন পেছনের লোকটিকে চেনো ? না তাকিয়েই উত্তর দিলাম 'না' , মনে মনে ভাবলাম হবে কোনও কেউকেটা , আমার কি?
হাজার হোক্ বাঙালি তো পেছন ঘুরে তাকাতেই মুখ দিয়ে আর শব্দ বেরোল না', গলা নিচু করে পাশের লোকটিকে বললাম " শীর্ষেন্দু মুখোপাধ্যায়" ! আরও একবার মাথা ঘুরিয়ে নিশ্চিত হলাম ৷ ভদ্রলোক স্মিত হেসে বললেন চেনো তাহলে?
আর কোনও উত্তর করলাম না, আমার ছোটবেলা জুড়ে রয়েছে পাতালঘর, ছায়াময় , গয়নার বাক্স , গোসাই বাগানের ভুত , আশ্চর্য্য প্রদীপ .. গল্প তো গল্প , গল্পের উপর তৈরী সিনেমা গুলোও ছাড়ি না৷ আর শুধু ছোটবেলা কেন বড় হয়েও তো ঘুনপোকা, কাগজের বৌ গোগ্রাসে গিলেছি ......
আর কালবিলম্ব না করে বলেই বসলাম আপনাকে কে যে কতক্ষনে একটা প্রনাম করব !
উনি হেসে বললেন কি নাম তোমার?
আরও কিছু গল্প হল , নতুন লেখা কবে বেরোবে জানতে চাওয়ায় বললেন 'পূজোর সময়' ৷
এত বড় মানুষ কিন্ত নির্দ্বিধায় কথা বলে চলেছেন! কলকাতা এয়ারপোর্ট পৌঁছে বলেই ফেললাম কথাটা " একটা অন্যায় আবদার করব? আপনার সাথে একটা ফোটো তুলব" ? এককথায় রাজী হয়ে গেলেন ৷ ফোনের ব্যাটারী 8% , আজ যদি ফোটো তুলতে গিয়ে সুইচ অফ্ হয়ে যায় তবে আমার একদিন কি স্মার্ট ফোনের একদিন ৷ যাহ্ সুইচ অফ হয়েই গেল ! হ্যান্ড ব্যাগ থেকে ব্যাটারি ব্যাকআপ্ বের করে কেবল লাগিয়ে আবার বললাম , আর একবার প্লিজ!
উনি অনুরোধ ফেললেন না , যাওয়ার সময় বলে গেলেন " ভালো থেকো অভিষেক "
বলেছিলাম না , বড় মানুষ ।
- অভিষেক বোস

No comments:
Post a Comment