ক্যালটা রাম বাবু, আপনাকে বড় বাবুর অফিসে ডেকে পাঠিয়েছে ।
কেন ভাই সুবাস কোনও গণ্ডগোল হয়েছে নাকি?
না ঠিক গন্ডগোল নয়, তবে যা কানে এল বড়বাবু আপনাকে আর এই পদে রাখতে চাইছেন না ।
তোমার বড়বাবু জানে টা কি? আমাদের ২৫৭ জন সহকর্মীদের মধ্যে ১২৫ জনকে রেখে বাকিদের স্বেচ্ছাবসর নিতে বাধ্য করালো, ১৩২ জন ছাটাই ।
ক্যালটা রাম বাবু ওনারা কর্ম ক্ষমতা হারিয়েছিল, এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন।
অকর্মণ্য বলতে চাইছ?
এই তোমাদের সমস্যা! ধীর স্থির দেখলেই তোমরা অকাজের মনে কর । এই আমাকেই দেখ, তিন পুরুষ ধরে আমরা এই শহরে এই কোম্পানির সাথে আছি, আজ অব্দি অফিসের অথবা অফিসের বাইরের পরিবেশ নষ্ট করিনি, সময়ে অফিসে এসেছি, সময়ে বাড়ি ফিরেছি । কোনোদিন বিপথে যাইনি, নিশব্দে কাজ করে গেছি, আর আজ..... থাক্ তোমাকে আর কি বলব!
এই তোমাদের সমস্যা! ধীর স্থির দেখলেই তোমরা অকাজের মনে কর । এই আমাকেই দেখ, তিন পুরুষ ধরে আমরা এই শহরে এই কোম্পানির সাথে আছি, আজ অব্দি অফিসের অথবা অফিসের বাইরের পরিবেশ নষ্ট করিনি, সময়ে অফিসে এসেছি, সময়ে বাড়ি ফিরেছি । কোনোদিন বিপথে যাইনি, নিশব্দে কাজ করে গেছি, আর আজ..... থাক্ তোমাকে আর কি বলব!
এখানেই তো গন্ডগোলটা করেছেন মশাই, আপনি আউট অফ দ্য ট্র্যাক কিছু ভাবতেই পারেননি, জেনে রাখুন আজকের যুগে 'আউট অফ দ্য ওয়ে একটা ইন্ থিং' , আপনি তো মশাই সেই মান্ধাতার আমলে পড়ে আছেন । মানছি আপনি আপনার কর্মজীবনে কাউকে লেঙ্গি মেরে এগিয়ে যাননি, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন কি আপনার এই স্বভাবের জন্য আপনার পেছনের নতুন কর্মীদের সামনে আপনি বাঁধা হয়ে দাঁড়িয়েছেন?
তাই বটে, আর পুজোর সময় যে ৪ টা দিন তোমাদের নতুন লোকেরা যখন নিজের নিজের বাড়িতে, আমরা অকর্মণ্যের দল সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে গেছি.... তোমাকে আর বলে কি লাভ, দেখি তোমাদের বড় বাবু কি বলেন !
বড়বাবু আসব?
আরে, আসুন আসুন ।
বলছিলাম আপনি নাকি......
শুনুন, বলছিলাম যে কোম্পানি আপনার কাজে খুব খুশি, আর আমাদের ক্লায়েন্টরাও দেখছি আপনাকে খুব পছন্দ করে, আমরা কিছুদিন পরীক্ষামূলক ভাবে আপনাদের ডিপার্টমেন্টের একজনকে কিছু নতুন কাজ দিয়েছিলাম, আমরা ট্রিমেন্ডাস রেসপন্স পেয়েছি । কোম্পানি ঠিক করেছে আপনাদের পদোন্নতি দেওয়া হবে, আর আপনাদের কামরাগুলো এ. সি করে দেওয়া হবে, আর আপনাদের অপারেশন এরিয়া বেহালা থেকে বেলগাছিয়া ছাড়িয়ে আরও অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া হবে ।
উইশ ইউ অল্ দ্যা বেস্ট !
উইশ ইউ অল্ দ্যা বেস্ট !
বাইরে বেরিয়ে এসে ছোকরা কর্মচারীটা চোখে পড়ল, শোন ভাইটি কি যেন নাম তোমার? বাস ! আমার চাকরী যাচ্ছেনা, প্রমোশন হচ্ছে, এই শহরে আমার প্রয়োজন এখনও ফুরোয়নি, আর আমার নাম ক্যালটা রাম নয় ওটা ক্যালকাটা ট্রাম .......
— অভিষেক বোস

এটা বেশ হয়েছে!
ReplyDeleteThank you Suvayu Da. শাস্তির চিকিৎসা হয়না was brilliant.
ReplyDeleteHahaa sotti daruun
ReplyDelete