ভুতের গল্প !? রাতের বেলা?
- বল না
ভয় পাবি না তো?
- ধুৎ বল তো
আচ্ছা শোন্ তবে আমরা যখন ছোট ছিলাম, সেইসময়....
- থাক্ আর গল্প বলতে হবে না । বুঝেছি তোমার গল্পের দৌড় । আচ্ছা ছাড়াে, ঐ গল্পটা আর একবার বল, সেই যে তুমি গরম কালে চোরের পেছনে তাড়া করতে গিয়ে ছাদে গেলে, আর নেমে এলে না...
হুমম চোর বেচারা ভয়ে ধাক্কা দিয়ে দিয়েছিল, বুঝতে পারেনি যে ছাদ থেকে পড়ে.......
ঐসব ছাড়, সত্যি করে বলতো সেদিন কি চুরি করতে এসেছিলি?
- এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, কতবার বলেছি লোডশেডিং হওয়ার পর পাড়ার মধ্যে লুকোচুরি খেলছিলাম, তোমাদের ছাদের সিডি় টা ফাঁকা দেখে ছাদে এসে লুকিয়ে ছিলাম । তা তুমি এমন তাড়া করলে আমি ভাবলাম বুঝি কেউ আমাকে ছাদে খুজে পেয়ে গেছে । আমি ধাপ্পা দিতে গেলাম আর তুমি পা হড়কে সোজা নিচে ।
তাই তো! তুই বলেছিলি বটে!
- সে তো তোমার বাড়ির লোককেও কতবার বলার চেষ্টা করলাম, বুঝলে তো! এমন মারতে শুরু করল, বাড়ি ফিরে তিনদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি, চারদিনের দিন ভোরবেলা......
আবার মন খারাপ, চল এবার তোর বাড়ির ছাদে গিয়ে বসি..
— অভিষেক বোস
No comments:
Post a Comment