Friday, November 6, 2015

বৌ কথা কও


চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই আওয়াজটা কানে এসেছিল, ভরদুপুরেও এই রাস্তাগুলো আলো আবছায়া । আর একটু এগোলেই ঝুলনা পুল, পাহাড়ি নদীর ওপর বাঁশের সাঁকো ।
স্থানীয় আদিবাসী সঙ্গী জিজ্ঞেস করল : চেনো এই পাখি টা?
সত্যি চিনতাম না, তবে আবার ' না ' বললেই শহুরে হওয়ার জন্য একপ্রস্থ শুনতে হবে, তা ছাড়া আওয়াজ টা চিনতে পেরেছিলাম !
বললাম “ বৌ কথা কও "
ঠিক, তবে তোমরা বলো, এটাকে এখানে....
পিউ কঁহা বলে তো !? গুগলের মতো লেখা শেষ না হওয়ার আগেই উত্তর টা দিয়ে ফেললাম ।
প্রত্যুত্তর এল না, তবে একটা ফিচেল হাসি আমার নজর এড়াল না ।
বাঁ দিক ধরে মিনিট ১৫ এগোতেই আবার ঐ পাখির আওয়াজ, তবে এবার চোখে পড়ল কালো কালো বাচ্চা গুলো খালি গায়ে নকল করে পালা করে গলা মেলাচ্ছে.....
“আম্বা পাকো, কাঠাল পাকো "
ফিচেল হাসির কারণটা বোঝা গেল, দুপুর বেলা গুছিয়ে কচি পাঁঠা আর সরু চালের ভাতের পর বিকেল বেলা পাখির আওয়াজের সাথে বৌ কথা কও এর মিল চলতে পারে, তবে এখানে এই চা বাগানের আধ পেটা ভুখা বাচ্চা গুলোর কানে আম, কাঁঠাল পাকার আওয়াজটা বেশি মানানসই .......
- অভিষেক বোস

No comments:

Post a Comment