Wednesday, October 25, 2017

মিসিং ডায়েরি

পুরো শ্যামাপুজো চলে গেল একটাও শ্যামাপোকা দেখতে পেলাম না! সবুজের বাজারে সবুজ গঙ্গাফড়িং গুলো অব্দি মিসিং। এমনকি কবিতায় অমর হয়ে যাওয়া সেই পিঁপড়ে গুলো যাদের নাকি পাখা গজাতো শুধু মরার জন্য সেইরকম দু এক পিসও তো দেখলাম না! এইসব তো গেল সেলেব পোকা, শক্তি কাপুর মার্কা যে গান্ধী পোকা গুলো, মরার পরেও যার সৌরভে ঘর ভরে উঠত তারাই বা কই? আর একটা তিলে খচ্চর টাইপের খয়েরী রঙা পোকাগুলো যেগুলো হেব্বি লাফাতো। তারপরে শক্ত ডানা গুলো চেপে ধরে মোমবাতির আগুনে কাবাব বানাতাম সেগুলো!?  বাড়ির টিকটিকি টা ম্যালনিউট্রিশনে ভুগছে। জানিনা কেন যেন মনে হল খুঁক খুক করে কাশতে কাশতে পাশের টিকটিকি টা কে বলছে নোটবন্দী, জি এস টির বাজারে যে দুটো পোকা ধরে খাব তার আর যো নেই, পুরো কালীপুজো টা মার গেল ।

অভিষেক বোস

No comments:

Post a Comment