কি বললি , বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ভালো লাগে না?
তা তো বলিনি!
এই যে বললি একটু আগে?
না ,বলিনি ৷ আমি বলেছি ভদ্র বাবু পাঠ না করলেত্ত মহালয়া , মহালয়া থাকবে ৷ কাল হয়তো অন্য কেউ ওনার চেয়ে ভালো করবে ৷
অসম্ভব , উত্তম কুমার পারেননি
আচ্ছা ছাড়, বীরেন্দ্রকৃষ্ণ বাবুর ঠিক কি ভালো লাগে ?
ঐ তো , ভোরবেলা যখন অমন জলদ্ গম্ভীর গলায় " যা দেবী .... " বলে গেয়ে উঠেন ! আহ্ হা !!
তারপর?
তারপর কি ?
তারপর কি ভালো লাগে? " যা দেবীর " পর কমার্শিয়াল শুরু হয়ে যায় নাকি ?
না , মানে ?
মহালয়া তো শুধু চণ্ডীপাঠ নয় , পঙ্কজ মল্লিক , আরতি মুখোপাধ্যায় , দ্বিজেন মুখোপাধ্যায় এদের কথা তো বলিসনা ?
এরা কারা ? মহালয়ার সাথে এদের কি সম্পর্ক ?
ছাড় তুই যা দাঁত ব্রাশ করে আয় , কি সম্পর্ক !!
শোন, আমি বরং তোকে তিনটে চালু, সোজাসাপ্টা গান বলছি , আমার সেরা তিন
কি কি ?
'বাজল ছুটির ঘন্টা ' ইস্কুল ছেড়েছি পনেরো বছর হল কিন্তু আজও ছুটির ঘন্টা কানে বাজে ।
শিলাজিতের এই গানটা কিন্তু খাসা! আর দুটো?
' ঢাকের তালে ' .... ধুনুচি নাচের সেরা কম্বো...
অ্যাঃ, তুই দেব - এর ফ্যান !? দেবের !?
সুখেন দাস থাকলেও গানটা একই রকম থাকত, আর তাছাড়া গানটা অভিজিতের, দেবের নয় ।
আচ্ছা মানলাম, আর তিন নম্বর?
' সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমী তে হাসি.... '
ধুর! এটা তো জিঙ্গল ।
তো, হাতে কোকোকোলার বটল নিয়ে গাইতে হবে নাকি!! আরে বাবা, দশমীতে হঠাৎ কেমন আকুল করে প্রাণ' এই লাইনটাই তো মারকাটারি ।
আর, কাঁদাসনা ভাই, আজ সবে মহালয়া.....
- অভিষেক বোস

No comments:
Post a Comment